Logo
Logo
×
   

সারাদেশ

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে নতুন ভবন পেল স্বরণীকা উচ্চ বিদ্যালয়

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে নতুন ভবন পেল স্বরণীকা উচ্চ বিদ্যালয়

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে স্বরণীকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিদ্যালয়টির চারতলা ফাউন্ডেশনসহ একতলা কমপ্লেক্স ভবন নির্মাণে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের (ভারপ্রাপ্ত) প্রচেষ্টায় এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমির জরিপের কাজ সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ভবন নির্মাণ হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হবে। পর্যাপ্ত শ্রেণিকক্ষের সুযোগ বাড়ার পাশাপাশি শিক্ষকরা স্বাচ্ছন্দ্যে পাঠদান করতে পারবেন এবং শিক্ষার্থীরাও মনোযোগ দিয়ে পড়াশোনার সুযোগ পাবে।

স্বরণীকা উচ্চ বিদ্যালয় পড়াশোনার পাশাপাশি ইতোমধ্যে খেলাধুলায়ও সুনাম অর্জন রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে যাচ্ছে।  শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

শিক্ষার্থী জান্নাতুল বলেন, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার আমাদের বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে যে বরাদ্দ দিয়েছেন এতে আমরা কৃতজ্ঞ। আমাদের প্রত্যাশা, নতুন ভবন নির্মাণের ফলে  বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে পড়াশোনা ও খেলাধুলায় আমাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ফলাফল অর্জনে আমরা আরও সক্রিয় হবো।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ভারপ্রাপ্ত স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানা কারণেই অবহেলার শিকার হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের জন্য নতুন ভবনের বরাদ্দ পেয়ে স্থানীয় শিক্ষক, অভিভাবকসহ আমরা অনেক খুশি হয়েছি। দুর্গাপুর উপজেলা উন্নয়নে ব্যারিস্টার কায়সার কামাল স্যার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।

স্বরণীকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন মাস্টার ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি একটি সুন্দর ও উপযুক্ত শিক্ষার পরিবেশ অত্যন্ত জরুরি। নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও তারা আরও বেশি সুযোগ পাবে। সেই সাথে নতুন অবকাঠামো শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও মনোযোগ বাড়ানোর পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। নতুন ভবনের বরাদ্দ পেয়ে প্রধান শিক্ষক হিসেবে আমি অনেক খুশি। মহান আল্লাহ ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে নেক হায়াত দান করুন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .