বাউবির এইচএসসির স্থগিত বাংলা পরীক্ষা ২৯ আগস্ট ২০২৬
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬-এর স্থগিত বাংলা পরীক্ষা আগামী ২৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে।
বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ গত ২৪ জুলাই ২০২৬ থেকে শুরু হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী গত ১৭ জুলাই ২০২৬ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাগুলো আগামী ২৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে।
এছাড়া ব্যবহারিক বিষয়ের পরীক্ষা আগামী ৩১ আগস্ট ২০২৬ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, অন্যান্য পরীক্ষার সময়সূচী অপরিবর্তিত থাকবে।
