Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

Advertisement

সিলেট নগরীর রায়নগরের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজি আব্দুস সত্তার মিয়া। তিনি এলাকায় মুরব্বি হিসেবে পরিচিত। নিহতদের মধ্যে রয়েছেন সাত্তার মিয়া, তার স্ত্রী ও তাদের গৃহপরিচারিকা। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয়দের কাছ থেকে এ ধরনের একটি খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

আরও পড়ুন

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম