এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে শুনানি শেষে চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম রিমান্ড মঞ্জুর করেন।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামে জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে আদালত পরিদর্শক হাবিবুর রহমান বলেন, এ মামলায় ডেভিড ইমনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাওয়া হয়েছিল। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে ২ অগাস্ট ডেভিড ইমনকে ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় পাঁচ দিন এবং অন্য একটি অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ডে চায় পুলিশ।
গত ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি গাড়ি থেকে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
