Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গ্যাস না পেয়ে চট্টগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:০৭ এএম

গ্যাস না পেয়ে চট্টগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

Advertisement

গ্যাস না পেয়ে চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করেছে সিএনজিচালিত অটোরিকশার চালকরা। 

শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে নগরের ষোলশহর এলাকার সড়কে অবস্থান নেন চালকরা। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চালকরা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষও কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারছে না। 

তাদের দাবি, গ্যাসের কারণে শুধু তাদের আয় বন্ধ হয়নি, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও। নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে একই পরিস্থিতি তৈরি হওয়ায় সিএনজি অটোরিকশার সংখ্যা কমে গেছে।

অবরোধে অংশ নেওয়া অটোরিকশাচালক মনু মিয়াজি বলেন, দুদিন ধরে গাড়ি চালাতে পারিনি। কোনো আয় নেই অথচ গাড়ির জমা, সংসারের খরচ সবই দিতে হচ্ছে। গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও যদি গ্যাস না পাই, তাহলে আমরা কীভাবে বাঁচব?

ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজিতে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদেরও কিছু করার নেই।

এ ব্যাপারে পাঁচলাইশ থানার ওসি মো. জহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম