Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র রাসেল

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র রাসেল

ছবি: সংগৃহীত

Advertisement

মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে আবারও কারাগারে ফিরেছেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ-সদস্য মকবুল হোসেনের ছেলে, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে রাসেলের মা নুরজাহান রেখার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পার-ভাঙ্গুড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীনে মারা যান নুরজাহান রেখা। দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। শেষবারের মতো মায়ের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন রাসেল। জানাজায় দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে জানাজা ও দাফন শেষে পুলিশি পাহারায় তাকে আবার পাবনা কারাগারে নিয়ে যাওয়া হয়।  

গত ২০ জুলাই রাতে ঢাকার মিরপুর থেকে রাসেল ও তার সহযোগী বশিরকে গ্রেফতার করে পুলিশ। পরে বিস্ফোরক আইনের মামলায় তাদের পাবনা কারাগারে পাঠানো হয়।

মায়ের অসুস্থতার কথা জানিয়ে রাসেলের আইনজীবী জামিন আবেদন করেন। বুধবার পাবনা জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে এর আগেই চাটমোহর থানার একটি মামলায় তাকে শ্যেন অ্যারেস্ট দেখানোয় মুক্তি পাননি তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ, মারা গেল শারীরিক প্রতিবন্ধীর ১০ লাখ টাকার মাছ

পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ, মারা গেল শারীরিক প্রতিবন্ধীর ১০ লাখ টাকার মাছ

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম