চট্টগ্রামে এক জাহাজের ধাক্কায় আরেক জাহাজের ইঞ্জিন রুমে পানি
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে দুইটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে একটি জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়েছে। তবে অন্যটি অক্ষত রয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে বন্দরের বহিঃনোঙরের আলফা অ্যাংকরেজে এ ঘটনা ঘটে।
জাহাজটি উদ্ধারে পাঠানো হয় টাগবোট। নৌবাহিনী ও কোস্টগার্ডের টিমও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।
চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, ৫২ হাজার টন গম নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ বা বাল্ক ক্যারিয়ার ‘সানশাইন’ নোঙর করা ছিল। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ৩৩ হাজার টন তেলবাহী জাহাজ সি-স্পাইক নোঙর করতে গিয়ে সানশাইন জাহাজকে সজোরে ধাক্কা দেয়। এতে সানশাইন জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে যায়।
চট্টগ্রাম বন্দর সচিব রেফায়েত হামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্দরের উদ্ধারকারী টাগবোট কাণ্ডারি-৮ এবং নৌবাহিনী ও কোস্টগার্ডের টিম দুর্ঘটনাকবলিত জাহাজটির ইঞ্জিনরুম থেকে পানি সেচ করে সেটিকে নিরাপদ দূরতে সরিয়ে নেওয়ার কাজ করছে।
