Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

শনিবার দুপুর দুইটা থেকে নগরীর কোতোয়ালি থানার কদমতলী এলাকায় ফোর স্টার সিন্ডিকেট ফিলিং স্টেশনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়। কোতোয়ালি থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুই ঘণ্টা পর বিকাল চারটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

চালকদের অভিযোগ, ফিলিং স্টেশন থেকে সরকারি ও বিশেষ ব্যক্তিদের গাড়িতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। অথচ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা গ্যাস পাচ্ছেন না। তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।  

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ নাজমুন নূর বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম