Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

পুলিশি পাহারায় তাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

Advertisement

নাটোরে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন জেলা ছাত্রলীগের নেতা রাকিবুল হাসান জেমস। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। 

শনিবার (১৫ আগস্ট) এশার নামাজের পর শহরের দক্ষিণ বড়গাছা বুড়াদর্গা ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, জেমসের বাবা আবুল কালাম নাটোর শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার হাজিপাড়া এলাকার বাসায় দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে তিনি মারা যান। বাবার মৃত্যুর পর জেমসকে প্যারোলে মুক্তির জন্য প্রশাসনের কাছে আবেদন করে তার পরিবার। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুলিশি পাহারায় তাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

নাটোর জেলা কারাগারের জেলার মো. আবদুল্লাহীল ওয়ারেস জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্বাহী আদেশে জেমসকে বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে দীর্ঘদিন আত্মগোপনে থাকা জেমস গত ২২ জুন অসুস্থ বাবাকে দেখতে নিজ বাড়িতে এলে ৫ আগস্ট সংঘটিত একটি হত্যা মামলায় নাটোর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কালো জাদুর’ অভিযোগে তিন নারীকে...

‘কালো জাদুর’ অভিযোগে তিন নারীকে...

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রেমিকাকে ঘুরতে নিয়ে তিন বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে চাঁদাবাজি

প্রেমিকাকে ঘুরতে নিয়ে তিন বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে চাঁদাবাজি

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম