Logo
Logo
×
   

সারাদেশ

কোনাবাড়ীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

Icon

‎গাজীপুর ও কাশিমপুর-কোনাবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

কোনাবাড়ীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

ছবি: সংগৃহীত

‎গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে  স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ভোর রাতে গাজীপুরের কোনাবাড়ী পারিজাত এলাকায় হাফিজুর রহমানের ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ রোকেয়া (২৪) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিয়াগুনি গ্রামের তারা মিয়ার মেয়ে।।তিনি কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় স্বামী আরিফের (২৭) সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ নিয়ে মনোমালিন্য চলছিল।  রোববার (১৬ আগস্ট)  সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এক পর্যায়ে সকাল ১০ টা থেকে দুপুর একটার মধ্যে যে কোন সময় ঘাতক স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।  রাত ১০ টা পর্যন্ত সময়ে ওই গৃহবধূ রুম থেকে বের না হওয়ায় আশেপাশের ভাড়াটিয়াদের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রুমের ভিতরে ওই গৃহবধূর লাশ দেখতে পান। 

পরে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবার সূত্রে জানা যায় দীর্ঘ সাত বছর আগে ওই দম্পতি প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি ছিল।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি শ্বাসরোধজনিত হত্যাকাণ্ড। নিহতের গলায় আঘাতে চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .