Logo
Logo
×
   

সারাদেশ

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রীর ফাঁসি

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫৮ এএম

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রীর ফাঁসি

ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন। ফাইল ছবি

ভোলায় স্বামী হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত।   

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন। 

মামলার বাদী ছিলেন ফরহাদ হোসেনের প্রথম স্ত্রী মাহামুদা বেগম।   

উল্লেখ্য, প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখা ও বসবাস করায় ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার বেগম ফরাদ হোসেনকে হত্যার পরিকল্পনা করে। ২০২১ সালের ২৩ অক্টোবর রাতে ফরহাদ হোসেন টিটবকে দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার তার বাড়িতে ডেকে নেন। পরদিন সকালে আলীনগর ইউনিয়নের ওই বাড়ি থেকে ফরহাদের লাশ উদ্ধার করা হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .