Logo
Logo
×
   

সারাদেশ

কুমিল্লায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৮৪

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম

কুমিল্লায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৮৪

প্রতীকী ছবি

কুমিল্লা জেলার ১৮ থানার উদ্যোগে একযোগে ৪৫ মাদকবিরোধী বিশেষ চালানো হয়েছে। এতে ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। 

বুধবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, বিশেষ অভিযান চালিয়ে এক রাতে মাদকসহ ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়, এক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .