Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক কিলোমিটার রাস্তা ২০ মাসেও শেষ হয়নি

চরম ভোগান্তিতে কোনাবাড়ী কাশিমপুরবাসী

Advertisement

মোহাম্মদ মোরশেদ আলম

মোহাম্মদ মোরশেদ আলম

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

চরম ভোগান্তিতে কোনাবাড়ী কাশিমপুরবাসী

ছবি: যুগান্তর

Advertisement

এক কিলোমিটার রাস্তা নির্মাণে সময় পার হয়েছে প্রায় ২০ মাস। এরপরও শেষ হয়নি নির্মাণকাজ। দীর্ঘদিন ধরে ধীরগতিতে কাজ চলায় খানাখন্দ, কাদা ও ধুলাবালিতে দুর্ভোগ পোহাচ্ছেন গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার হাজারো মানুষ। যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। অসুস্থ রোগী, গর্ভবতী নারী, শিক্ষার্থী ও শিল্পকারখানার শ্রমিকদের ভোগান্তি পৌঁছেছে চরমে।

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কের কোনাবাড়ী থেকে যমুনা গার্মেন্টস পর্যন্ত এক কিলোমিটার অংশের নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের ১২ ডিসেম্বর। সিটি করপোরেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কাজটির উদ্বোধন করে। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ২০ মাস পেরিয়ে গেলেও এখনো পুরো কাজ শেষ হয়নি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত তদারকির অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সড়কটির বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি ও খানাখন্দ থাকায় রিকশা, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম সমস্যা হচ্ছে। অনেক সময় চালকরা এ সড়কে যেতে চান না। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচলেও বিড়ম্বনা তৈরি হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন রোগী ও গর্ভবতী নারীরা। সড়কের বেহাল অবস্থার কারণে তাদের হাসপাতালে নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও প্রতিদিন ধুলাবালি, কাদা ও খানাখন্দ পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে।

সড়কের পাশে থাকা হকার্স মার্কেট ও বঙ্গ মার্কেটের ব্যবসায়ীরা জানান, রাস্তার নির্মাণকাজ দীর্ঘদিন ধরে চলায় তাদের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। প্রায় দুই বছর ধরে ক্রেতাদের উপস্থিতি কমে গেছে। মাস শেষে দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। অনেক ব্যবসায়ী ইতোমধ্যে দোকান ছেড়ে অন্যত্র চলে গেছেন। 

পারিজাত-হরিণাচল এলাকার বাড়িওয়ালা হাসান ভান্ডারী বলেন, কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কটি আমাদের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্কারকাজ দীর্ঘায়িত হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার খারাপ অবস্থার কারণে অনেক ভাড়াটিয়া চলে গেছেন। অনেক বাসা এখন খালি পড়ে আছে। তিনি আরও বলেন, কোনাবাড়ীর পুরোনো কারখানা যমুনা গার্মেন্টসে যাতায়াত করতেও শ্রমিকদের অনেক কষ্ট হচ্ছে। কাদা-মাটি পেরিয়ে তাদের কর্মস্থলে যেতে হচ্ছে। 

হরিণাচলার একটি প্যাকেজিং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সংস্কারকাজ দ্রুত শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি। এতে যমুনা ফ্যাক্টরির শ্রমিকদের যাতায়াতে সমস্যা হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটির নির্মাণকাজ শেষ করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম বলেন, বিভিন্ন জটিলতার কারণে কাজটি শেষ হতে একটু দেরি হচ্ছে। বর্তমানে নির্মাণকাজ চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ষণের পর রক্তক্ষরণে কলেজছাত্রীর মৃত্যু, প্রধান অভিযুক্ত গ্রেফতার

ধর্ষণের পর রক্তক্ষরণে কলেজছাত্রীর মৃত্যু, প্রধান অভিযুক্ত গ্রেফতার

গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

বাসের হেলপার সুজন নিহতের আড়াই বছর পর কাভার্ডভ্যানচালক গ্রেফতার

বাসের হেলপার সুজন নিহতের আড়াই বছর পর কাভার্ডভ্যানচালক গ্রেফতার

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা, বরখাস্ত ২ পুলিশ সদস্য গ্রেফতার

তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা, বরখাস্ত ২ পুলিশ সদস্য গ্রেফতার

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম