Logo
Logo
×
   

সারাদেশ

এটিএম মাসুম

লংমার্চে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে

Icon

‎‎কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম

লংমার্চে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে

‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম বলেছেন, ‎গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত জাতীয় কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লংমার্চে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে দায়িত্বশীলদের সতর্ক থাকতে হবে।

‎শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কুমিল্লা অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম এসব কথা বলেন। 

‎‎বৈঠকে কুমিল্লা অঞ্চল সহকারী পরিচালক ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের পরিচালনায় বৈঠকে- কুমিল্লা অঞ্চল টিমের সদস্য মো. আব্দুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ও নজরুল ইসলাম খাদেমসহ কুমিল্লা মহানগরী, দক্ষিণ জেলা, উত্তর জেলা, ফেনী জেলা, নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। 

‎‎প্রস্তুতি বৈঠকে সভাপতির বক্তব্যে এটিএম মাসুম আরও বলেন, কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে মাঠপর্যায়ে কার্যকর প্রস্তুতি নিতে হবে। এজন্য সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

‎বৈঠকে ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে বিভিন্ন কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে কর্মসূচিতে সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .