Logo
Logo
×
   

সারাদেশ

ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম

ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক সন্দেহভাজন ব্যক্তি গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। 

কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বাদুরগাছা গ্রামের নিলুফার ইয়াসমিন নামে এক বিধবা নারীর বাড়িতে গরু চুরির উদ্দেশে কয়েকজন প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে নিলুফার ইয়াসমিন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনকে আটক করেন গ্রামবাসী।

এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .