Logo
Logo
×
   

সারাদেশ

সোনাগাজীতে পরকীয়ার অপবাদ দিয়ে নারী-পুরুষকে বেঁধে নির্যাতন

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:০৮ পিএম

সোনাগাজীতে পরকীয়ার অপবাদ দিয়ে নারী-পুরুষকে বেঁধে নির্যাতন

ফেনীর সোনাগাজীতে কথিত পরকীয়ার অপবাদ দিয়ে  চার সন্তানের জননী ও দুই সন্তানের জনক দুজনকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮নং ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া নামক স্থানে এ নির্যাতন চলে। বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে। শুধু তাই নয়, ওই নারীর সঙ্গে তার স্বামীর বিয়ে ভাঙার ফরমান জারি করা হয়। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ, এলাকাবাসী এবং ভুক্তভোগীরা জানান,  সোনাগাজী পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চরগণেশ এলাকার নুর আলমের স্ত্রী কামরুন নাহার রুমার সঙ্গে আত্মীয়তার সূত্রে চরচান্দিয়া ইউনিয়নের ভুঁইয়া বাজারসংলগ্ন এলাকার অলি মাঝি বাড়ির এরশাদউল্লাহ ওই নারীর বাড়িতে যান। রাত সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন ছুটে এসে তাদের শারীরিক নির্যাতন চালিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। দুপুরের দিকে ওই নারীর সঙ্গে তার স্বামীর বিয়ে ভাঙার ফরমান জারি করা হয়। এভাবে বিকাল ৪টা পর্যন্ত তাদের ওপর চলে শারীরিক নির্যাতন। সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে। 

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম