Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:০২ এএম

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

বিস্ফোরণে টিনশেট ঘরের বড় একটি অংশ উড়ে যায়। ছবি: যুগান্তর

Advertisement

মাদারীপুরে একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় টিনশেট ঘরের বড় একটি অংশ উড়ে গেছে। 

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিন ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নাশকতা নাকি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ওই গ্রামের  আমিনুল ইসলাম খান ৭ বছর ধরে খুলনায় থাকেন। তার বসবাসকৃত ঘরটি পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন রয়েছে । বুধবার বিকেলে বদ্ধঘর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। কাছে গিয়ে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। একইসাথে বের হয় পোড়া গন্ধ। 

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। হাতবোমা বিস্ফোরণে পরিত্যক্ত ঘরটি বেশ ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়ালে পুলিশী টহল বাড়ানো হয়েছে।

এদিকে বাড়ির মালিকের সাথে যোগাযোগ করে এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে পুলিশ।


Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা, মা-মেয়ে নিহত

মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা, মা-মেয়ে নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম