Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোলা-ঢাকা রুটে বিআইডব্লিউটিসির প্রথম পরীক্ষামূলক ফেরি

Advertisement

Icon

অমিতাভ অপু, ভোলা

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম

ভোলা-ঢাকা রুটে বিআইডব্লিউটিসির প্রথম পরীক্ষামূলক ফেরি

ভোলা-ঢাকা রুটে বিআইডব্লিউটিসির প্রথম পরীক্ষামূলক ফেরি

Advertisement

ভোলা-ঢাকা রুটে এই প্রথম ফেরি সার্ভিস চালু করছে  বিআইডব্লিউটিসি। বৃহস্পতিবার বিআইডব্লিউটিসির ডিজিএম মুহাম্মদ তানভীর হোসেনসহ ৫ সদস্যের টিমের নেতৃত্বে পরীক্ষামূলক ফেরি বেগম রোকেয়া ১৩টি গাড়ি নিয়ে দুপুর ১টায় ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক হাসিব রহমান জানান, এটি যুগান্তকারী সিদ্ধান্ত। এ রুটে ফেরি সার্ভিস চালু করার জন্য দীর্ঘ দিনের দাবি ছিল তাদের।

ভোলার ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার কাওসার আহম্মেদ জানান, দাবি অনুযায়ী নতুন ফেরিও তৈরি করে বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসির টিম ঘাট পরিদর্শন, দূরত্ব ও সময় নির্ধারণ করার কাজও করে। ৭ দিন পরীক্ষামূলক চলার পর চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে। প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়েছে। ১৩টি ট্রাক নিয়ে যাত্রা শুরু হয়।  

এদিকে বিআইডব্লিউটিসির সূত্র জানায়, এটি ঢাকার কোন ঘাটে ভিড়লে সহজ হবে, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে।

৫ সদস্যের ওই টিমে আরও রয়েছেন- সহকারী মহাব্যবস্থাপক খান মো. জাফর খান, নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মাওলা, উপ-পরিচালক মাসুদুল হক, ব্যবস্থাপক মো. আল-আমিন। এই কমিটি রুটের নাব্যতা পরীক্ষা করবেন। ভাড়া নির্ধারণ করবেন।

অপরদিকে ভোলা-ঢাকা রুটে তিন বছর আগে ব্যক্তি মালিকানায় যাত্রীবাহী ফেরি কার্নিভাল ক্রুজ চালু করে। নিয়ম-নীতি উপেক্ষা করে ওই যাত্রী ফেরিতে বর্তমানে গ্যাসের ট্যাংক গাড়ি বহন করা হচ্ছে। এমন অভিযোগ করেন ভোলা স্বার্থ রক্ষা কমিটির নেতারা। ফেরিতে প্রতিদিন ১২টি গ্যাসের গাড়ি পার করা হয়। তবে ফেরি বেগম রোকেয়ায় যেতে পারবে কমপক্ষে ২৫টি গাড়ি। এই ফেরি চালু হওয়ার সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিবহণ মালিক সমিতির নেতারা।

ভোলার ইলিশা-লক্ষ্মীপুর রুটে অনেক দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে প্রথম ফেরি চালু হয়। ওই রুটে বর্তমানে ৫টি ফেরি চলে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম