Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সৌদিতে আগুনে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম

সৌদিতে আগুনে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ওসি মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয়রা অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নিহত ও পরিচয় শনাক্ত হওয়া নয় বাংলাদেশির লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। তাদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। বিমানবন্দর থেকে প্রশাসনের সহায়তায় লাশগুলো রাত দেড়টার দিকে আত্রাইয়ে পৌঁছায়। জানাজা শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা লাশ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওয়ানা হন।

সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু জানান, নিহতদের পরিবারগুলোকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া বাকি লাশগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে।

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকা অনুসারে নিহত সাতজন হলেন- আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম