Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

Advertisement

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

Advertisement

রংপুরের তারাগঞ্জে বিল থেকে পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার (২৯ আগস্ট) রাতে শিশুটির মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা করেন। এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শামনুর রহমান (২১) ওই উপজেলার বাসিন্দা। অসুস্থ হয়ে পড়া শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালের দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত শামনুর রহমান শিশুটিকে বিল থেকে পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে বিলের পাশে নিয়ে যান। সেখানে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি জানায়।

একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ওইদিন রাত সাড়ে ৮টার দিকে তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাটি জানাজানি হলে শিশুটির মা তারাগঞ্জ থানায় অভিযুক্ত শামনুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম