Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে পাশের হার ৬৫ দশমিক ১০ শতাংশ

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে পাশের হার ৬৫ দশমিক ১০ শতাংশ

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফলাফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

এর আগে গত বছর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশে সময় লেগেছিল ৮৯ দিন।

সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় পাশের হার ৬৫.১০%।

পরীক্ষার্থীরা বিকাল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে (https://results.nu.ac.bd) ফলাফল দেখতে পারছেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেন, ৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত। শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য। এ অর্জনের পেছনে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষা ৩০ এপ্রিল ২০২৬ শুরু হয়ে ১৫ জুন ২০২৬ শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনায় দ্রুততা ও দক্ষতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ জানান, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা প্রয়োজনে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে মাদ্রাসার ৬ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

গাজীপুরে মাদ্রাসার ৬ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

গাজীপুরসহ ১৮ জেলার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

গাজীপুরসহ ১৮ জেলার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

আরও পড়ুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীকে গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীকে গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

প্রেমিকের সঙ্গে থাকার সুযোগ দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা

প্রেমিকের সঙ্গে থাকার সুযোগ দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লেখা

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লেখা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম