Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রীকে হত্যার পর পোড়ানো হয় লাশ

ভোলায় ২১ বছর পলাতক সেই স্বামীর মৃত্যুদণ্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:০৮ পিএম

ভোলায় ২১ বছর পলাতক সেই স্বামীর মৃত্যুদণ্ড

Advertisement

ভোলা সদর উপজেলায় স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় স্বামী মো. বশির এর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মো. বশির ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামের আ. রশিদের ছেলে।

জানা যায়, আসামি বশির তার স্ত্রী বিলকিসকে তার বসতঘরে ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতের যে কোনো সময় হত্যা করে। এবং হত্যাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ভুক্তভোগীর শরীরে আগুন লাগিয়ে দেয়। এরপর ভুক্তভোগীর চাচা বাদী হয়ে হত্যা মামলা করেন।

এছাড়া স্বামী বশির তার স্ত্রী বিলকিসের মৃত্যু নিশ্চিত করার পর ২ সন্তান খাদিজা খাতুন ও মো. ইমরানকে ঘটনাস্থল বাড়িতে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে প্রায় ২১ বছর পলাতক ছিল, এরপর পলাতক থাকার পর ২০২৫ সালে আদালতে আÍসমর্পণ করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম