Logo
Logo
×

Advertisement

সারাদেশ

২৪ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন পুলিশের

মানিকগঞ্জে শ্বাসরোধ করে চাকুর আঘাতে গৃহবধূকে হত্যা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ এএম

মানিকগঞ্জে শ্বাসরোধ করে চাকুর আঘাতে গৃহবধূকে হত্যা

গ্রেফতার আফসার উদ্দিন (৫৫)। ছবি: যুগান্তর

Advertisement

পরকীয়া সম্পর্কে টানাপোড়েনের জেরে মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেকে নিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে আফসার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই নারীকে নির্জন ফসলের মাঠে নিয়ে কাপড়ের আঁচল দিয়ে শ্বাসরোধ করে ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সোমবার বিকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। 

গ্রেফতার আফসার উদ্দিন সাটুরিয়া উপজেলার মেশলোহা এলাকার মৃত ফয়জুদ্দিনের ছেলে। তিনি রাজধানীর পল্লবী ২২ নম্বর রোডে ভাড়া থাকতেন। নিহত লাইলী বেগম পাবনা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী। তিনিও রাজধানীর মিরপুর মডেল থানার সেনপাড়া রোডে ভাড়া থাকতেন। 

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় লাইলীকে সাটুরিয়ার চর ধাককোড়া এলাকায় একটি ফসলের মাঠে নিয়ে যান আফসার। সেখানে হত্যার পর পালিয়ে যান তিনি। রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাইলীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে বৃষ্টি আক্তার সাটুরিয়া থানায় হত্যা মামলা করেছেন।  

পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, লাশ উদ্ধারের পর হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিকে গ্রেফতারে গোয়েন্দা ও থানা পুলিশ কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাতে ঢাকার পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি ভাড়া বাসা থেকে আফসারকে গ্রেফতার করা হয়। 

সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, সোমবার বিকালে আফসার উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

আরও পড়ুন

খোঁজ নেই নাহিদসহ পরিবারের, নেই হতাহতদের তালিকা

খোঁজ নেই নাহিদসহ পরিবারের, নেই হতাহতদের  তালিকা

তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার

তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফজরের নামাজের পর হাঁটতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

ফজরের নামাজের পর হাঁটতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম