Logo
Logo
×
   

সারাদেশ

বিপুল পরিমাণ সারসহ ট্রাক জব্দ, ৩ পাচারকারী গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

বিপুল পরিমাণ সারসহ ট্রাক জব্দ, ৩ পাচারকারী গ্রেফতার

ছবি: সংগৃহীত

মিয়ানমারে পাচারের সময় ২২০ বস্তা সার ও একটি ট্রাকসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। নগরীর হালিশহরের দবিরখাল এলাকায় ট্রাক থেকে ফিশিং বোটে সারগুলো স্থানান্তরের সময় তা জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে দবিরখাল এলাকায় কোস্টগার্ড বেইস চট্টগ্রামের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় ২২০ বস্তা বা ১১ হাজার কেজি সার জব্দ করা হয়। এছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দসহ তিন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম