Logo
Logo
×
   

সারাদেশ

গাজীপুরে ২৭ দিন পর কংকাল উদ্ধার ২ ঘাতক গ্রেফতার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ এএম

গাজীপুরে ২৭ দিন পর কংকাল উদ্ধার ২ ঘাতক গ্রেফতার

গাজীপুরের পশ্চিম জয়দেবপুর থেকে নিখোঁজের ২৭ দিন পর সৌরভ আহমেদ (২০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় খুনে সরাসরি জড়িত ২ জনকে গ্রেফতার এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুরের রাজৈর থেকে নিহতের কংকালের অংশবিশেষ ও পরিধেয় বস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রবিউল ইসলাম ও শাহিন। পুলিশের জানায়, গ্রেফতারকৃতরা আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় আরও দুজন জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, ৩ আগস্ট পশ্চিম জয়দেবপুর থেকে সৌরভ নিখোঁজ হন। এ ঘটনায় তার মা মোছা. কাকলী বেগম সদর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ডায়েরির তদন্ত কর্মকর্তা এসআই দীপঙ্কর দত্ত তদন্তে কিছু রহস্যজনক তথ্য পান। পরে ওসি আমিনুল ইসলাম ও ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও পারিবারিক বিরোধের বিভিন্ন তথ্য যাচাই করে সৌরভের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। পরে তার মা বাদী হয়ে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলা করেন।

পুলিশ টেকেরহাট ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় অংশ নেওয়া শাহিনকে রাজৈরের টেকেরহাট গ্রেফতার করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম