|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৬ জন ও অন্যান্য মামলায় ৫ জন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
