Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি: এসএম জিলানী

Advertisement

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি: এসএম জিলানী

Advertisement

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি। বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এ দেশের মাটিতে কারো পক্ষেই ধর্মীয় বিভাজন সৃষ্টির সুযোগ নেই। 

তিনি বলেন, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। দেশের সব মানুষ সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। আমিও আমার জীবনের সবটুকু দিয়ে এ অঞ্চলের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব।

আজ শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় দুর্গা ও কালীমন্দির কমিটি আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সনাতন ধর্মানুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। দুষ্টের দমন ও সৃষ্টির পালনে শ্রীকৃষ্ণ এ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তাই আমরা প্রতি বছর শ্রীকৃষ্ণের এই জন্মদিন জন্মাষ্টমী পালন করে থাকি।

উপস্থিত সনাতনীদের উদ্দেশে এসএম জিলানী বলেন, আমি নির্বাচনের আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, নির্বাচিত হতে পারলে আমি আপনাদের সেবায় কাজ করব। আমি পবিত্র সংসদে গিয়ে আপনাদের কথা বলব। আমি নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আপনাদের কথা বলেছি। পবিত্র সংসদে দাঁড়িয়ে আপনাদের নিরাপত্তার জন্য সরকারের সহযোগিতা চেয়েছি। খুব শীঘ্রই আমি এই কোটালীপাড়ায় একটি মডেল মন্দির নির্মাণের কাজ শুরু করব। আমাকে আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন নির্বাচনের আগে আপনাদের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি।

প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাসসহ সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এছাড়াও শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদসহ বিপুলসংখ্যক রাজনৈতিক সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

বিএনপি নেতার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজান, কিছু বুঝে উঠার আগেই প্রাণ গেল দুজনের

বিএনপি নেতার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজান, কিছু বুঝে উঠার আগেই প্রাণ গেল দুজনের

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম