Logo
Logo
×
   

সারাদেশ

সন্তানসহ চলে গেল প্রেমের বিয়ের স্ত্রী, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

সন্তানসহ চলে গেল প্রেমের বিয়ের স্ত্রী, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও এলাকা থেকে আল-আমিন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেম করে বিয়ে করা স্ত্রী সন্তানসহ চলে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে।  

শনিবার বিকালে নিহতের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আল-আমিন কান্দিগাঁও ইউনিয়নের নলকট এলাকার আলী আসকরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলকট এলাকায় নিজ ঘরের ফ্যানের সঙ্গে আল-আমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে জালালাবাদ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় যুবকের শরীরে ব্লেডের কাটার একাধিক ক্ষতচিহ্ন দেখতে পায় পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব জানান, আল-আমিন প্রেম করে বিয়ে করেছিলেন। তবে পারিবারিক মনোমালিন্যের জেরে মাসখানেক আগে তার স্ত্রী সন্তানসহ ঢাকায় চলে যান।

ওসি বলেন, স্ত্রী চলে যাওয়ার পর মানসিক যন্ত্রণা থেকে আল-আমিন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম