Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ফুঁসলিয়ে চারতলায় নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

ফুঁসলিয়ে চারতলায় নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুঁসলিয়ে চারতলায় নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় যৌথবাহিনীর অভিযানে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদকে (১৯) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান।

গ্রেফতারকৃত অমিমুল হাসান সাদ (১৯) কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাব-১১ জানায়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে অমিমুল হাসান সাদ ওই কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়ির চারতলার একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। এ সময় কিশোরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ইট দিয়ে মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। একপর্যায়ে অমিমুল হাসান সাদ ওই কিশোরীকে চারতলা থেকে টেনে-হিঁচড়ে নিচে এনে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা কিশোরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিবিকেপি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কিশোরীকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অমিমুল হাসান সাদকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতার আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম