Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আন্তর্জাতিক ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে গাড়িতে পেট্রল ঢেলে আগুন

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

আন্তর্জাতিক ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে গাড়িতে পেট্রল ঢেলে আগুন

Advertisement

মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক ইসলামিক বক্তা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারীর বাড়িতে ঢুকে পেট্রল ঢেলে একটি প্রাইভেটকার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাতে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নিজের ব্যক্তি মালিকানা প্রাইভেটকার ঘরের সামনে পার্কিং করে ঘুমিয়ে পড়েন আলোচিত ইসলামিক বক্তা সাঈদ আনসারীর ভাই আসাদ আনসারী। রোববার ভোরে বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি ঘরের সামনে রাখা করোলা ব্রান্ডের প্রাইভেটকারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দ্রুত অপরাধীকে শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম