চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান গ্রেফতার
Advertisement
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
গ্রেফতার তাঁতী লীগ সভাপতি মো. জামাল মিয়া। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ তাঁতী লীগ সভাপতি মো. জামাল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি অভিযানিক দল নালমুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে জামাল মিয়াকে আটক করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলাও রয়েছে।
ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।

-6a9d9a149de7a.jpg)