Logo
Logo
×
   

সারাদেশ

সিলেটে রেস্টুরেন্টে বিস্ফোরণ, আহত ২

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

সিলেটে রেস্টুরেন্টে বিস্ফোরণ, আহত ২

সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রেস্টুরেন্টটিতে কর্মরত দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাইওরপুল পয়েন্টের ‘উৎসব রেস্টুরেন্টের’ রান্নাঘরে সন্ধ্যার ব্যস্ততম সময়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, চুলার গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিকট শব্দে বিস্ফোরণের পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় দগ্ধ ও আহত দুই কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, নাইওরপুল এলাকার উৎসব রেস্টুরেন্টে রান্নার চুলার গ্যাস থেকে আগুন লেগে দুজন কর্মচারী আহত হওয়ার খবর আমরা পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম