Logo
Logo
×
   

সারাদেশ

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর হাসপাতাল সিলগালা

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর হাসপাতাল সিলগালা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে ভুল চিকিৎসায় শিল্পী বেগম নামে এক প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতালটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারবাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। এ সময় শিল্পী বেগম অপারেশন থিয়েটারেই মারা যান; কিন্তু নবজাতক বেঁচে গেছে। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, সোমবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিকটি সিলগালা ও ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

তিনি আরও বলেন, নবজাতকের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, খাবার দুধসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম