Logo
Logo
×
   

সারাদেশ

আড়াই কেজি ওজনের রাজা ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

আড়াই কেজি ওজনের রাজা ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি

আড়াই কেজি ওজনের রাজা ইলিশ

ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ। পরে নিলামে রাজা ইলিশ মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। 

মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার মনপুরায় রামনেওয়াজ মৎস্যঘাটে ফরহাদ হাওলাদারের মাছের আড়তে নিয়ে আসেন জেলে এমরান মাঝি। পরে নিলামে মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার।

এমরান মাঝি জানান, মঙ্গলবার দুপুরে ২টায় মেঘনায় মাছ শিকারের সময় ছোট ইলিশ, পোয়া মাছের সঙ্গে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি ফরহাদ হাওলাদারে মাছের গদিতে নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার জানান, নিলামে রাজা ইলিশ মাছটি ১৫ হাজার টাকায় ফরহাদ হাওলাদের গদি থেকে ক্রয় করেছেন। মাছটি ঢাকার কাওরান বাজারে পাঠানো হবে। মাছটি ঢাকায় আরও বেশি দামে বিক্রি হবে বলে তিনি আশাবাদী।

এ ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্ত কুমার অপু জানান, ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় সাগর থেকে বড় আকারে ইলিশ নদীতে আসছে। এতে জেলেদের জালে বড় ইলিশ ধরা পড়ছে। তবে সামনে আরও বড় সাইজের ইলিশসহ ধরা পড়বে বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম