বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা
Advertisement
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
হানিফ খান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৩৭) নামে বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হানিফ উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত বক্তার আলী খানের ছেলে। তাকে এক বছর আগে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে বরখাস্ত করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশিয় ধারালো অস্ত্র দিয়ে হানিফের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, হানিফ খানকে ধারালো অস্ত্র দিয়ে হাত, পা ও মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে থানায় ২০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। পরে পুলিশ মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারদের বুধবার টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
