চট্টগ্রাম বন্দরের সেই সালাহউদ্দিন ওএসডি
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
সালাহউদ্দিন আহমেদ
|
ফলো করুন |
|
|---|---|
অনৈতিক আর্থিক চুক্তি করে চট্টগ্রাম বন্দরের পরিচালক হওয়া এবং চট্টগ্রাম জেলা প্রশাসক হওয়ার জন্য শত কোটি টাকার চুক্তি করা সেই সালাহউদ্দিন আহমেদকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চট্টগ্রাম বন্দরের পরিচালক (উপসচিব) পদ থেকে প্রত্যাহার করে একই মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
বুধবার বিষয়টি জানাজানি হয়েছে।
এর আগে গত ৯ আগস্ট যুগান্তরে ‘চট্টগ্রাম বন্দর পরিচালক সালাহউদ্দিন: ব্যবসায়িক সুবিধা দেওয়ার শর্তে নেন ৪ কোটি টাকা’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। এরপর ঘটনাটি তদন্তে কমিটি গঠন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, গত বছরের ২৪ নভেম্বর ঢাকার আহমেদ শাকিল খান নামে এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র করেন তৎকালীন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সালাহউদ্দিন আহমেদ। চুক্তিপত্রে সালাহউদ্দিন আহমেদের পদবিসহ স্বাক্ষর রয়েছে।
ওই ব্যবসায়িক চুক্তিপত্রে উল্লেখ করা হয়, প্রথমপক্ষ সালাহউদ্দিন আহমেদ চট্টগ্রাম বন্দরের ব্যবসায়িক কাজের জন্য চার কোটি টাকা গ্রহণ করেছেন। এজন্য জামানত হিসেবে সালাহউদ্দিন আহমেদ তার নিজ অ্যাকাউন্টের সিটি ব্যাংকের দুইটি চেকে ২ কোটি টাকা করে মোট ৪ কোটি টাকার চেক প্রদান করেন। এছাড়া জিম্মাদার হিসেবে স্ত্রী লায়লা হাবিবা ও বোন জিনিয়াত খাতুনের জাতীয় পরিচয়পত্রও ওই ব্যবসায়ীকে দিয়েছিলেন।
এরপরই গত বছরের ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপসচিব সালাহউদ্দিন আহমেদকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করা হয় বলে অভিযোগ উঠে। একই বছরের ২৩ ডিসেম্বর তিনি বদলিকৃত পদে যোগদান করেন।
এরপর চলতি বছরের ৮ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক আদেশে কন্ট্রোলার অব স্টোরস পদে পদায়িত করা হয়। এই পদে থেকেই চট্টগ্রামের জেলা প্রশাসক হওয়ায় জন্য শত কোটি টাকার চুক্তি করেছিলেন উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা।
