Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ভিডিও ভাইরালের পর বিএনপি নেতাকে অব্যাহতি

Advertisement

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম

ভিডিও ভাইরালের পর বিএনপি নেতাকে অব্যাহতি

মো. ওবায়দুল ইসলাম মাহি। ছবি: সংগৃহীত

Advertisement

দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মো. শাহাবউদ্দীন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার সকাল থেকে ওবায়দুল ইসলাম মাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে আরও তিন ব্যক্তির সঙ্গে তাস ও টাকা হাতে নিয়ে তাস খেলতে দেখা যায়। ওই তিন ব্যক্তির মধ্যে বাকেরগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক ইফতেখার উদ্দিনকে দেখা যায়। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

তবে ওবায়দুল ইসলাম মাহির দাবি, ভিডিওটি আসল নয়। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। তিনি ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে এর সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম