Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

জেলের জালে ভেসে এলো শিশু

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

জেলের জালে ভেসে এলো শিশু

প্রতীকী ছবি

Advertisement

নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে ডুবে মো. আলী (১১) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জেলেদের জালে তার লাশটি ভেসে আসে।

নিহত আলী পানুর গ্রামের আশিকুলের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলীর মা-বাবা দুজনই জীবিকার জন্য ঢাকায় থাকেন। তাই সে দাদা আবু তাহেরের সঙ্গে গ্রামের বাড়িতে থাকত। বুধবার বিকালে বাড়ির পাশের সাপমরা খালে মুখ ধুতে যায় আলী। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে খালে মাছ ধরার সময় জেলেদের জালে তার লাশটি উঠে আসে।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর মিয়া বলেন, আলীর মৃগীরোগ ছিল। খালে নামার পর ওই রোগের কারণে খিঁচুনি উঠে সে পানিতে তলিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, আলী মৃগীরোগে আক্রান্ত ছিল। মুখ ধুতে গিয়ে খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম