Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পিরোজপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর

Advertisement

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

পিরোজপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর

ছবি: সংগৃহীত

Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়া সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজারে বিএনপির কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করা হয়। 

একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

খবর পেয়ে রাতেই মঠবাড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুটি ভাঙা প্লাস্টিকের চেয়ার, একটি ভাঙা এলইডি টেলিভিশন, একটি তালা এবং লাল কস্টেপ দিয়ে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, রাতে আমরা ঘটনাটি জানতে পেরেছি। পরে প্রশাসনকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম