সিলেটে ফেল থেকে পাশ ১৮৬, জিপিএ-৫ পেল ১২১ জন
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে। এতে ইতিবাচক পরিবর্তন এসেছে কয়েক হাজার শিক্ষার্থীর ফলাফলে।
বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, পুনর্মূল্যায়নের আবেদনে নতুন করে ১৮৬ জন শিক্ষার্থী পাশ করেছেন এবং আগে অকৃতকার্য বা অপেক্ষাকৃত কম পয়েন্ট পাওয়া ১২১ জন শিক্ষার্থী নতুন করে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন।
এ বছর সিলেট বোর্ডে ২০ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী মোট ৫০ হাজার ৭১৩টি খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন।
পুনর্মূল্যায়নে দেখা যায়, ১ হাজার ২৮৬ জন শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে এবং ৯৮৬ জনের গ্রেড সংশোধন এসেছে। এছাড়া ২ হাজার ৩২০ জন শিক্ষার্থীর অর্জিত নম্বর পরিবর্তিত হয়েছে, যার ফলে মোট ২ হাজার ৫৮৭টি খাতার বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পূর্বে জিপিএ-৫ পেয়েছিলেন এমন ১৪৩ জন শিক্ষার্থীর নাম্বার বৃদ্ধি পেয়ে ফলাফলে ইতিবাচক পরিবর্তন এলেও আবেদনকারী ১৫৭ জন শিক্ষার্থী পরিবর্তনহীন অবস্থায় অকৃতকার্যই রয়ে গেছেন।
বিপুল আবেদন জমা পড়া, সারা দেশে একযোগে সমন্বিত তালিকা তৈরি এবং এবার খাতাগুলোর প্রতিটি প্রশ্ন গভীরভাবে পুনর্মূল্যায়নে নির্দেশ থাকায় চূড়ান্ত ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে কথা বলতে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমিনকে ফোন করা হলেও তারা ফোন ধরেননি।
