Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সাজ্জাদের পরিচয়ে হুমকি

ভবন নির্মাণ করতে হলে ভাইয়ার সঙ্গে যোগাযোগ করেন

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

ভবন নির্মাণ করতে হলে ভাইয়ার সঙ্গে যোগাযোগ করেন

Advertisement

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের লোক পরিচয় দিয়ে এবার এক ব্যবসায়ীকে ফোনে এবং ভয়েস মেসেজ পাঠিয়ে ভবনের নির্মাণ বন্ধ রাখার হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দেওয়া হুমকিতে বলা হয়েছে, “ভাইয়ার সঙ্গে যোগাযোগ করে তবেই ভবনের নির্মাণ কাজ শুরু করেন। না হয় এবার ‘সাইটে’ যাব না ডাইরেক্ট ‘বডি’তে চলে আসব।”

হুমকি পাওয়া হাটহাজারীর ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব জানান, বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন জুটমিল এলাকায় তিনি একটি আবাসিক ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। এখন সেখানে পাইলিংয়ের কাজ চলছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এক লোক তার হোয়াটসঅ্যাপে একটি বিদেশি নম্বর থেকে ফোন দিয়ে ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেন। একই সঙ্গে বোরহান নামের একজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তার সঙ্গে যোগাযোগ করতে কী করতে হবে সেটাও ওই ব্যক্তি বলে দেন। পরে আইয়ুবের হোয়াটসঅ্যাপে একটি ফোন নম্বর পাঠিয়ে ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়। ফোন করার পর আবার আইয়ুবের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ভয়েস মেসেজ পাঠানো হয়।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় পাঠানো ওই ভয়েস মেসেজে বলা হয় ‘ভাইয়ার নম্বর দিয়েছি। তার সঙ্গে যোগাযোগ করে ভালো করে কথা বলে কাজ শুরু করেন। না হয় এবার সাইটে যাবেন না; বডিতে চলে আসবেন।’

আইয়ুব জানান, এর মাধ্যমে পরোক্ষভাবে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম