Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বরিশালে ভ‍্যানচালককে হত্যা, অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

Advertisement

Icon

বরিশাল ব‍্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ এএম

বরিশালে ভ‍্যানচালককে হত্যা, অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

Advertisement

বরিশালের বাকেরগঞ্জে পূর্ববিরোধের জেরে সুমন সিকদার (৩৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবদল কর্মী রিগ্যান হাওলাদারকে দায়ী করেছেন নিহতের মা।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন সিকদার কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।

সুমনের মা মনোয়ারা বেগমের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে স্থানীয় যুবদল কর্মী রিগ্যান হাওলাদারের সঙ্গে পূর্বশত্রুতার জেরে তার ছেলে সুমনের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। একপর্যায়ে রিগ্যান হাওলাদার ও তার সঙ্গে থাকা মনা তালুকদারসহ ৮ থেকে ১০ জন ধারালো অস্ত্র নিয়ে সুমনের মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপান।

একপর্যায়ে সুমনকে মৃত ভেবে হামলাকারীরা পাশের একটি পুকুরে ফেলে চলে যায় বলে অভিযোগ করেন তার মা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে সুমনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে তানভীর সিকদার ও স্থানীয়দের দাবি, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনা তালুকদারের সঙ্গে সুমনের পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা অভিযোগ করেন। 

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম