সকালে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সন্ধ্যায় নেতার বাড়িতে ভাঙচুর
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এর কয়েক ঘণ্টা পর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব আহমেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের সাতপাই এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ওই বিক্ষোভ মিছিল করেন।
এতে গৌরব আহমেদ খানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে গতকাল সন্ধ্যায় পৌরসভার পূর্ব চকপাড়া এলাকায় গৌরব আহমেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। তার পরিবারের সদস্যদের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে ভাঙচুরের পাশাপাশি লুটপাটও করেছে। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, বিক্ষোভ মিছিলের ভিডিও পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বাড়িতে হামলা ও ভাঙচুরের বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-6aa3e716c8b04.jpg)