Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু

Advertisement

ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে চিকিৎসাধীন মনির হোসেন নামে ৪৫ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে।

মনির হোসেন নগরীর ব্রাহ্মপল্লী এলাকার মাতাব উদ্দিনের ছেলে। তিনি গত ৭ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জনের মৃত্যু হলো।

ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে ৬৫ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৯ জন। এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে মোট ২ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম