Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: মুশফিকুর রহমান

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: মুশফিকুর রহমান

ছবি: সংগৃহীত

Advertisement

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া- কসবা) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, ‘বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।’

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় আখাউড়া উপজেলা মিলনায়তনে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এসময় মুশফিকুর রহমান বলেন, কী ধরনের পরিবেশের মধ্যে আমাদের ছেলেমেয়েরা এত সুন্দর ও ভালো ফলাফল করেছে, আমরা তা জানি। কিন্তু আমি চাই— তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করুক।

তিনি বলেন, আখাউড়ায় শিক্ষার্থীদের ফলাফল তেমন ভালো নয়। জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও তেমন সন্তোষজনক নয়। আমাদের আরও ভালো করতে হবে।

এসময় শিক্ষাব্যবস্থার অতীত পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, আগে শ্রেণিকক্ষে পরীক্ষা দিলেই ৯৫ শতাংশ নম্বর পাওয়ার মতো পরিস্থিতি ছিল। এখন আর সেটা হবে না। আমাদের সময়ে নকল ছিল না। লেখাপড়া করে পরীক্ষা দিতে হতো।

তিনি বলেন, অতীতে পাসের হার ৯০ শতাংশের কাছাকাছি থাকলেও অনেক শিক্ষার্থী বাস্তব দক্ষতায় পিছিয়ে ছিল। চাকরির পরীক্ষায় গিয়ে অনেকে লিখতেও পারত না। এমন দৃষ্টান্তও আছে, এমএ পাস করেও কেউ কেউ ব্রাহ্মণবাড়িয়া বানান লিখতে পারে না।

মুশফিকুর রহমান বলেন, এ রকম শিক্ষার পরিবেশ আর থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি সরকারের নীতি হচ্ছে শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। সে কারণে যারা শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করতে এগিয়ে আসছেন, তাদের আমরা স্বাগত জানাই।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি মাদক থেকে দূরে থাকার পাশাপাশি অযথা সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ কৃতি শিক্ষার্থী এবং প্রাথমিক বৃত্তি অর্জনকারী ১২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি মুশফিকুর রহমান।

আখাআখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, সাংগঠনিক সম্পাদক লায়ন আবুল মুনসুর মিশন, সদস্য খন্দকার বিল্লাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মামুন হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদের প্রশাসনিক নতুন ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য মুশফিকুর রহমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

বিয়ের তিন বছর পর কোলজুড়ে এলো সন্তান, তাও চুরি হয়ে গেল

বিয়ের তিন বছর পর কোলজুড়ে এলো সন্তান, তাও চুরি হয়ে গেল

আরও পড়ুন

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালককে হেনস্তা-হুমকি, ভিডিও ভাইরাল

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালককে হেনস্তা-হুমকি, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম