Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেট নগরীর অর্ধশত এলাকায় বিদ্যুৎ থাকবে না রোববার

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

সিলেট নগরীর অর্ধশত এলাকায় বিদ্যুৎ থাকবে না রোববার

ছবি: সংগৃহীত

Advertisement

জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা সিলেট মহানগরের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতাধীন এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর নির্বাহী প্রকৌশলী অমিক সরকার। এর আগে শনিবারও জরুরি মেরামত কাজের জন্য নগরীর কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালীবাড়ী রোড, বাগবাড়ী, আখালিয়া, তপোবন আবাসিক এলাকা, শাবিপ্রবি এবং বিজিবি সংলগ্ন এলাকা। এ ছাড়া শাবিপ্রবি এলাকা, কুমারগাঁও বাসস্ট্যান্ড ও শিল্প এলাকা, টুকেরবাজার, লামাকাজী এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মাউন্ট এডোরা হাসপাতাল এলাকায় নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এই অনাকাংখিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী

বিদ্যুৎ সক্ষমতা আছে, উৎপাদন করা যাচ্ছে না যেসব কারণে

বিদ্যুৎ সক্ষমতা আছে, উৎপাদন করা যাচ্ছে না যেসব কারণে

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান ৪ গ্রামের মানুষের, শান্ত করলেন এমপি

লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান ৪ গ্রামের মানুষের, শান্ত করলেন এমপি

আরও পড়ুন

হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপির কাছেই সবচেয়ে বেশি নিরাপদ: ড. খন্দকার মারুফ

হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপির কাছেই সবচেয়ে বেশি নিরাপদ: ড. খন্দকার মারুফ

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজমিন, বয়স লেখেন ১৮

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজমিন, বয়স লেখেন ১৮

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

মুনতাসির মামুনের কুলখানি অনুষ্ঠিত

চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১, আহত ১ নিখোঁজ ১

চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১, আহত ১ নিখোঁজ ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম