Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কালিহাতীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Advertisement

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

কালিহাতীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

Advertisement

টাঙ্গাইলের কালিহাতীতে সাদিক (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বাংড়া ইউনিয়নের খিলদা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

পুলিশ, এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, কালিহাতীর খিলদা গ্রামের খোকন মিয়ার ছেলে সাদিক শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। 

শনিবার অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন শয়নকক্ষের দরজা খুলে দেখেন, ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি ঝুলছেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন।

কালিহাতী থানার এসআই দাবিউল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে তার নিজ শয়নকক্ষে থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম