Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ওমানপ্রবাসীর স্ত্রীর জন্য আমার ছেলের মৃত্যু, অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মায়ের

Advertisement

Icon

শরীফুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পিএম

ওমানপ্রবাসীর স্ত্রীর জন্য আমার ছেলের মৃত্যু, অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মায়ের

ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কলেজের পেছনের একটি ভাড়া বাসা থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী কবীর হোসেনের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসার ভেতর থেকে ছিটকিনি লাগানো দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই লিটন মিয়া। 

নিহত কবীর হোসেন ওই বাসায় গৃহশিক্ষক হিসেবে পড়াতেন। তিনি প্রায় দুই বছর ধরে ওই বাসার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে পড়িয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমানপ্রবাসী উজ্জল হোসেন ওই বাসাটি ভাড়া নিয়ে স্ত্রী শিরিনা আকতার ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিয়ে বসবাস করতেন। উজ্জল হোসেন প্রায় চার বছর ধরে ওমানে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে স্ত্রী ও ছেলে ওই বাসায় থাকতেন। কবীর হোসেন তাদের ছেলেকে গৃহশিক্ষক হিসেবে পড়াতেন। 

নিহতের মা জোসনা বেগমের অভিযোগ, তার ছেলে বাড়িতে গেলে ওই বাসার গৃহকর্ত্রী শিরিনা আকতার ফোন করে তাকে আবার বাসায় নিয়ে আসতেন। তার দাবি, শিরিনা আকতারের কারণেই তার ছেলে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। 

তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম