পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার
Advertisement
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
রাকিবুজ্জামান রকি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার দুদিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের পদ্মার শাখা নদী থেকে উদ্ধার করা হয় লাশটি।
রাকিবুজ্জামানের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকায়। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম। তিনি বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি জানিয়েছেন, রোববার সকালে পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়।
শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ীর গড়াই নদী থেকে পাবনার রূপপুর পর্যন্ত ট্রলার ভ্রমণে বের হন শতাধিক যাত্রী। ভ্রমণ শেষে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারের ধাক্কা লাগে। এতে রকিসহ কয়েকজন নদীতে ছিটকে পড়েন। এতে তিনজন নিখোঁজ হন। পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করে।
