Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সিদ্ধিরগঞ্জ থানা আ.লীগের সিনিয়র সহ-সভাপতিসহ গ্রেফতার ৪

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

সিদ্ধিরগঞ্জ থানা আ.লীগের সিনিয়র সহ-সভাপতিসহ গ্রেফতার ৪

Advertisement

সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলায় সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. সাদেকুর রহমানও রয়েছেন।

রোববার (১৩ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার চারজনের মধ্যে তিনজন সন্ত্রাসবিরোধী মামলার এবং একজন বৈষম্যবিরোধী মামলার আসামি।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. সাদেকুর রহমান (৭০), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মিঠুন চৌধুরী (৩৪), নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন (৩৫) এবং যুবলীগের সক্রিয় কর্মী মো. সাদ্দাম হোসেন (৩৩)।

ওসি জানান, সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম